1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

জমি দখলের চেষ্টায় দেবরের হামলায় বিধবা নারী ও তার ছেলে রক্তাক্ত জখম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
জমি দখলের চেষ্টায় দেবরের হামলায় বিধবা নারী ও তার ছেলে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ষোলঘর বিটি রোড এলাকায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ফারজানা ইসলাম (৩৭) নামের এক বিধবা নারী ও তার ১৩ বছরের ছেলেকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তার দেবর ও ভাড়াটিয়াসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে ষোলঘরের খান বাড়িতে হামলার ঘটনা ঘটে। ফারজানার অভিযোগ, এর আগে ২৭ অক্টোবর দুপুরে তার ছেলে তালহা ইবনে আলিফকেও মারধর করা হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ফারজানা ইসলাম ওই বাড়ির মৃত ইউসুফ খানের স্ত্রী। তার স্বামী ২০২৩ সালে সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে একটি পক্ষ তাকে বসতঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল বলে তিনি অভিযোগ করেন।

ফারজানার দাবি, তার দেবর ইসমাইল খান ওরফে কবু, মামা-শ্বশুর আক্কাছ গাজী এবং আক্কাছের ছেলে রফিকুল ইসলাম ইকবাল তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। ভাড়াটিয়া রুবেল খান ও তার বাবাকে দিয়েও তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার দিন অভিযুক্তরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন বলে ফারজানা জানান। এতে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অভিযুক্তদের দাবি, জায়গাটি সরকারি জমি এবং ফারজানাকে সেখান থেকে চলে যেতে হবে। তবে ফারজানার পালটা অভিযোগ, জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যেই তাকে ও তার নাবালক সন্তানকে ঘরছাড়া করতে হামলা করা হয়েছে।

ফারজানা ইসলাম বলেন, স্বামীহারা অবস্থায় একমাত্র সন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট