1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

পানি উন্নয়ন বোর্ডের সামনে গ্যাস লাইনে লিকেজ, মেরামতে আরও ৪–৫ ঘণ্টা লাগতে পারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
পানি উন্নয়ন বোর্ডের সামনে গ্যাস লাইনে লিকেজ, মেরামতে আরও ৪–৫ ঘণ্টা লাগতে পারে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজের কারণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে শত শত গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে গ্যাসনির্ভর পরিবারগুলোতে রান্নাবান্নাসহ দৈনন্দিন পারিবারিক কাজে চরম ব্যাঘাত দেখা দিয়েছে।

দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পাইপলাইন থেকে গ্যাস বের হতে শুরু করলে সরবরাহে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট প্রকৌশলীরা লিকেজ মেরামত ও সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেন।

দীর্ঘ সময় গ্যাস না থাকায় বাসাবাড়িতে দুপুর ও রাতের খাবার রান্না করতে গিয়ে বিপাকে পড়েন বাসিন্দারা। অনেক পরিবারকে বিকল্প ব্যবস্থায় রান্না করতে হচ্ছে; কেউ কেউ বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের খাবারের ব্যবস্থা নিয়েও ভোগান্তিতে পড়েছেন পরিবারের সদস্যরা।

গ্যাসনির্ভর হোটেল-রেস্তোরাঁ, খাবারের দোকান ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সময় সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত লিকেজ মেরামত করে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার (সেলস) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, অপ্রত্যাশিত লিকেজের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, আরও চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে লাইনের ত্রুটি মেরামত করে সরবরাহ সচল করা সম্ভব হবে। তবে পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হওয়ার সময় মেরামতকাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট