1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: দুই বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: দুই বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরের দুটি বেকারিতে অভিযান চালিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মিথ্যা বিএসটিআইয়ের লোগো বা বিজ্ঞাপন ব্যবহার এবং প্রয়োজনীয় বৈধ লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানকালে সরকারি কলেজসংলগ্ন চিত্রলেখা মোড় এলাকার ‘হংকং ব্রেড অ্যান্ড বিস্কিট বেকারি’তে মিথ্যা বিএসটিআই বিজ্ঞাপন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ একাধিক অসংগতি ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চিহ্নিত অসংগতিগুলো সংশোধন না করা পর্যন্ত বেকারিটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি স্থানীয় মালিক সমিতির জিম্মায় হস্তান্তর করা হয়।

এ ছাড়া চিত্রলেখা মোড় এলাকার অপর একটি লাইভ বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার সদস্য মো. বিপ্লব সরকার এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট