1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ শাহ আলম নামে এক বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির ওয়াদী আল দাওয়াসীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহ আলম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ৩ নম্বর রায়শ্রী উত্তর ইউনিয়নের পাকবিজয়পুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

তার ছেলে মেহেদী হাসান, মো. সোহাগ ও মাহবুব আলম জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ২৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। মরদেহ দেশে পাঠাতে তারা রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতাও চেয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক সার্বিক সহযোগিতা করছেন।

বর্তমানে শাহ আলমের মরদেহ সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসির হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে।

মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে পাঠাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট