1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর কর আইনজীবী সমিতি (ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন)-এর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন ঢাকা ট্যাক্সেস বারের কর আইনজীবীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর কর আইনজীবী সমিতির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর ট্যাক্সেস বারের পক্ষ থেকে ঢাকা থেকে আসা অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী খাইরুজ্জামান ঝুমুন।

সভায় কর আইনজীবীরা পেশাগত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং আইনজীবীদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নতুন সদস্য অন্তর্ভুক্ত

অনুষ্ঠানে চাঁদপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন সদস্য হিসেবে আটজনকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হলেন—ঢাকা ট্যাক্সেস বারের ট্রেজারার অ্যাডভোকেট হেলাল ই আজম, সদস্য সমীর চন্দ্র সূত্রধর, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, মো. শাহজাহান কাজী, মো. সবুজ হোসেন, মোহাম্মদ জাহিদুর রহমান, রোটারিয়ান উজ্জ্বল হোসাইন এবং রোটারিয়ান মো. আল-আমিন।

এ সময় চাঁদপুর ট্যাক্সেস বারের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক ও অর্জুন কৃষ্ণ পাল, সদস্য রকিবুল হাসান রুমন, মাহমুদুল হাসান মামুন, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ আবদুর রহমান, জাহিদুল ইসলাম জিকু, নাদিম ঢালী, সাগর, সেলিম, আরিফুল ইসলাম, শুভ, রবিউল ইসলাম খোকন, জিয়াউল হকসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ আয়োজনের মাধ্যমে দুই সংগঠনের আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট