1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, সততা, আন্তরিকতা ও নিষ্ঠাকে তিনি কাজের মূলমন্ত্র হিসেবে অনুসরণ করেন। মহান আল্লাহ সুযোগ দিলে চাঁদপুর পৌরসভার প্রতিটি এলাকার উন্নয়নে নিজেকে শতভাগ নিয়োজিত রাখার কথা জানান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর দাসদী এলাকার শেষ প্রান্তের দশানি দিঘিরপাড় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ী ও সমাজসেবক মো. জসিম উদ্দিন খানের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় মোশারফ হোসাইন বলেন, দীর্ঘদিন পর ওই এলাকায় আসার ইচ্ছা পূরণ হয়েছে। এলাকার অধিকাংশ মানুষ নদীভাঙনের শিকার উল্লেখ করে তিনি বলেন, নিজেও নদীভাঙনের অভিজ্ঞতার কারণে বাসিন্দাদের কষ্ট ও বাস্তবতা উপলব্ধি করেন।

তিনি বলেন, জেলা শহরের কাছে হলেও অঞ্চলটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ব্যক্তিগত উদ্যোগে অথবা মেয়র নির্বাচিত হলে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি। এলাকার চেহারা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও জানান।

মুসল্লিদের উদ্দেশে মোশারফ হোসাইন বলেন, ব্যবসার উপার্জন থেকে তিনি মানুষের সেবায় কাজ করছেন এবং তাঁর কাছে সবাই সমান। এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াস মুন্সী। এ সময় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিকুর রহমানসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে মোশারফ হোসাইন দশানি দিঘিরপাড় এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। তিনি মসজিদ প্রাঙ্গণে নির্মাণাধীন বা স্থগিত মাদ্রাসাটি পরিদর্শন করে এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট