1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ থেকে নদীবেষ্টিত হাইমচরবাসীকে সুরক্ষা দেওয়া ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝাড়ু দেওয়া এবং মশক নিধন ওষুধ ছিটানোর মাধ্যমে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। তবে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এ জন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বাসাবাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখার পাশাপাশি কোনো স্থানে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অভিযানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা পরিষদ চত্বরের আশপাশের নালা-নর্দমা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। মশা নিধনে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে প্রয়োগ করা হয়।

উপজেলা সদরের পাশাপাশি হাইমচরের বিভিন্ন ইউনিয়নেও একই সময়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট