1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাইমচরে যৌথ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৮টি মা ইলিশ অবমুক্ত

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
হাইমচরে যৌথ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৮টি মা ইলিশ অবমুক্ত

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে চালানো এ অভিযানে আনুমানিক ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং জালে আটকে থাকা ৮টি ছোট আকৃতির মা ইলিশ জীবিত অবস্থায় অবমুক্ত করা হয়।

উপজেলা টাস্কফোর্স সূত্রে জানা যায়, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর এবং কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত যৌথ টিম মেঘনা নদীর কাটাখালি, তেলীর মোড়, হাইমচর ঘাট, আমতলী, চরভৈরবী, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক ও চকিদারকান্দি এলাকায় টহল দেয়।

অভিযানকালে অসাধু জেলেদের পেতে রাখা আনুমানিক ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য আইন ও সরকারি বিধি অনুযায়ী জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান চলার সময় মোবাইল ফোনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহীন এবং কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তর জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা করা হলে আগামী দিনগুলোতেও টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট