1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মতলবে পাঁচ শতাধিক সনাতনীদের বিএনপিতে যোগদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি :বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের হাত ধরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩নং খাদেরগাঁও ইউনিয়নে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকালে লামচরী বাজারে এ যোগদান অনুষ্ঠান আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে বিএনপি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপির কাছেই মানুষ নিরাপদ। শুধু তাই নয় বিএনপির কাছে হিন্দু সম্প্রদায়ের মানুষও অধিক নিরাপদ। তাই তারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপিতে যোগদান করছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশ আমরা হিন্দু বৌদ্ধ খৃষ্টান সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ। কেউ যদি হিন্দু সম্প্রদায়ের দিকে আঙুল তোলে সেই আঙুলকে আমরা উৎখাত করে দিব। আমাদের কাছে সকল ধর্মের মানুষই নিরাপদে থাকবে। যে যেই ধর্মের হোক না কেন সবাই বাংলাদেশী। সবাই সমান অধিকার পাবে। তাই আসুন আগামী নির্বাচনে সবাই মিলে ধানের শীষে ভোট বিএনপিকে জয়যুক্ত করি।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর,সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম কিরন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল হক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সদস্য সচিব গোলাম জিলানী প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট