1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : ইশরাক হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
মতলব উত্তর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু কোন পরিস্থিতিতেই নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না। জনগণ নির্বাচন চায়, নির্ধারিত সময়েই নির্বাচন দিতে হবে। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডাঃ সরকার শামীমের উদ্যোগে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইশরাক আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ১৭ বছর যে মিথ্যাচার করেছিল তার কোন কিছুই প্রমাণ করতে পারেনি। কিন্তু তারা দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। তাই জনগণ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তারা দেশীয় ও আন্তর্জাতিক ভাবে নির্বাচন বানচালের চক্রান্ত শুরু করেছে। বাংলাদেশের মানুষ তা হতে দিবে না।

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে ইশরাক বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ আওয়ামী লীগের সব নেতাকর্মীরা পালিয়ে গিয়েছিল। সেই সময় পাকিস্তানী সিনিয়র অফিসারকে হত্যা করে চট্টগ্রাম বেতার কেন্দ্র দখল করেছিলেন ৩৬ বছর বয়সী মেজর জিয়াউর রহমান। এবং তিনি মুক্তিযুদ্ধ ঘোষনা করেন। আর তখন বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। এটাই হল প্রকৃত ইতিহাস। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টরা গত ১৭ বছর মানুষের মাঝে মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস প্রচার করে আসছিল। জনগণ তা বুঝে গেছে।
শুধু তাই নয় তারা ১৭ বছরে দেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে ৩০ লাখ কোটি টাকা দূর্নীতি করে বিদেশে পাচার করেছে। সাবেক ভূমিমন্ত্রীর বিভিন্ন দেশে ৮০০ বাড়ির সন্ধান পাওয়া গেছে। এভাবেই তারা দুর্নীতি করে দেশটাকে অচল বানিয়ে দিয়েছে। এই দেশকে ঘুরে দাঁড়াতে হলে বিএনপিকে ক্ষমতায় আসার বিকল্প নেই। আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাব এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি বিএনপি নেতা প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয়, আর আমি যদি সুযোগ পাই তাহলে মতলবে স্বাস্থ্য ও শিক্ষাখাতে আমার মনের মত করে উন্নয়ন করবো। একটি নার্সিং কলেজ করবো। একটি টেকনিকেল কলেজ করবো। একটি উন্নত মানের হাসপাতাল করারও ইচ্ছা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা মতলবের মানুষকে সেবা দিচ্ছি। তিনি কোন চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস দলে ঠাঁই দেননি। আমরাও আমাদের সাথে এমন অপরাধীদের রাখিনি। সুতরাং আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। সেজন্য সকলের সহযোগীতা চাই।
সাবেক যুবদল নেতা মোঃ জামালের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, বিএনপি নেতা অ্যাড. মফিজুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট