1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মতলব উত্তরে আলেম-ওলামাদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মোহাম্মদ জালাল উদ্দিন।শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়মাওলানা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ড. জালাল উদ্দিন বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফাগুলোই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। আলেম সমাজ দেশের সৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান ।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান সঙ্কট নিরসনে ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে হবে। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট