1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার সময় চলে এসেছে : কর্নেল (অব.) অলি আহমেদ

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

মতলব উত্তর প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশে নতুন দিন এসেছে। মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার সময় চলে এসেছে। দিন বদলের জন্য ভালো প্রার্থী আল্লাহওয়ালা ব্যক্তিকে ভোট দিবেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এলডিপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
অলি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা সকল আসনে প্রার্থী দিব। আমাদের দল এলডিপিতে যারা নেতৃত্ব দেয় তারা সবাই ভালো মানুষ, দুর্নীতি বিরোধী। তাই আগামী নির্বাচনে আপনারা আপনাদের ভোট দেখে শুনে যাচাই করে দিবেন। আগে বিবেচনা করবেন লোকটি কেমন, পরে মার্কা দেখবেন। তিনি বলেন, বাংলাদেশ গরীব দেশ নয়। রাজনৈতিক লোকেরা ক্ষমতায় এসে দুর্নীতি করে বাংলাদেশকে গরীব বানিয়ে রাখে। তাই আমি বলব আমাদের এলডিপি মনোনীত প্রার্থীদেরকে ভোট দিবেন, দুর্নীতি মুক্ত দেশ গড়ায় অংশ নিবেন।মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, প্রধান বক্তা প্রেসিডিয়াম সদস্য বিল্লাল মিয়াজি। এসময় কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট