1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে : আলহাজ্ব ড. জালাল উদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি :বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে। বিএনপি শান্তির দল মানুষের কল্যানের দল। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। ২৫ অক্টোবর শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামে বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ঘরে ঘরে জনে জনে কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন আরো বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাস নেই। যদি কেউ বিএনপির নামে এসব অপরাধ করে থাকে তাহলে বুঝবেন সেই লোক বিএনপির নাম বিক্রি করছে। তাকে সাথে সাথে আইনের আওতায় দিবেন। আমাদের দলে আমরা কোন অপরাধী জায়গা দেই না। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এই ৩১দফা বাস্তবায়ন হলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। দেশের উন্নয়ন হবে এবং বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। তাই আসুন সকলে ঐকবদ্ধ্য হয়ে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করি। আমি এসেছি ধানের শীষে ভোট চাইতে, যে-ই ধানের পাবে তাকেই ভোট দিবেন।

উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আঃ গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, সদস্য সচিব আনিছুর রহমান, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বশির মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু, যুবদল নেতা নিজাম উদ্দিন, মোশারফ দেওয়ান সহ নেতাকর্মী ও শত শত নারী-পুরুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট