1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদন্ড

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
 
মোঃ এমরান হোসেন রাজন ॥ প্রধান প্রজনন মৌসুমে সাগর থেকে মিঠা পানিতে এসে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে ১২৫ জেলে। পরে এসব জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এই তথ্য নিশ্চিত করেন।প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম ঘোষণা করা হয়।
এই ২২ দিন জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬৭ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করা হয় ৪শ’ ৬৭টি। এই সময় মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করা হয় ২২ বার, মাছঘাট ৩শ’ ৩৯বার, আড়ৎ ১হাজার ৩শ’ ৩৬বার, বাজার ৬শ’ ৬০বার।

অভিযানে জব্দ হয় ১.১৩ মেট্টিক টন ইলিশ এবং ৫লাখ ৮ হাজার ৫১ মিটার কারেন্টজাল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা। এসব ঘটনায় মামলা হয় ৮৩টি এবং মৎস্য আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট