1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণ থানা পুলিশের সারসী অভিযানে ৫ জন ব্যবসায়ী আটক। স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উয়ারুকের খোদ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের মৃত্যু উয়ারুক বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত সড়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী

মতলব দক্ষিণ থানা পুলিশের সারসী অভিযানে ৫ জন ব্যবসায়ী আটক।

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিপু সরকারঃ
মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দামসহ ২ জন আসামী, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল, বিভিন্ন মামলায় ০২ জন আসামী এবং সাজা পরোয়ানা মূলে ১ জন আসামী গ্রেফতার।*

১০/০৫/২০২৬খ্রিঃ তারিখ জনাব হাফিজুর রহমান মানিক, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুরে সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন ৪নং নারায়ণপুর ইউপি ৪নং ওয়ার্ডের কাশিমপুর সাকিনস্থ কাশিমপুর বাস স্ট্যান্ডে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর ১০/০৫/২০২৬ খ্রিঃ রাত ০২.১০ ঘটিকার সময় হইতে অভিযান পরিচালানা করিয়া ১। মোঃ সাদ্দাম(৩৭), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-লিলু বেগম, সাং-দশপাড়া (আরশাদ প্রধানিয়ার বাড়ী), ওয়ার্ড নং-০৩, মতলব পৌরসভা, ২। মোঃ মহিন (২০), পিতা-মোঃ হাশেম ফরাজী, মাতা-মাহফুজা বেগম, সাং-দশপাড়া (ফরাজী বাড়ী), ওয়ার্ড নং-০৩, মতলব পৌরসভা, উভয় থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরদ্বয়ের নিকট হইতে ১৪(চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ০১টি নীল রংয়ের ‘HONDA’ ব্র্যান্ডের ১৫০ সি.সি মোটর সাইকেল উদ্ধার করিলে আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-১১, তারিখ- ১০ মে, ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ সাদ্দাম এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এসআই(নিরস্ত্র)/মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন কলাদী এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া মতলব দক্ষিণ থানার এফআইআর নং-১০, তারিখ- ০৯ মে, ২০২৬; ধারা- ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ৩৮০ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ আল-আমিন(৩৮), পিতা- মৃত আব্দুল মোতালেব বেপারী, মাতা: মিনারা আক্তার-স্থায়ী: গ্রাম-চর মুকুন্দি (বেপারী বাড়ী), ৪নং ওয়ার্ড, মতলব পৌরসভা), উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ আল-আমিন(৩৮) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এসআই(নিরস্ত্র)/ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন আধারা এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া মতলব দক্ষিণ থানার এফআইআর নং-১৮, তারিখ- ২৮ জানুয়ারি, ২০২৬; ধারা- ১০/১১/৮/৯(৩)/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর আসামী মোঃ রিছাদ (২৩), পিতা- মোঃ বাবুল তালুকদার, মাতা- ঝর্ণা বেগম, গ্রাম- দক্ষিণ আধারা (মিয়াজী বাড়ী), ৬নং ওয়ার্ড,২নং নায়েরগাঁও দক্ষিণ ইউপি) ,থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এসআই(নিরস্ত্র)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন নাগদা এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া ১ মাসের বিনাশ্রম কারদন্ড ও ১,১,৮৬৯/- টাকা অর্থ দন্ড প্রাপ্ত সিআর (সাজা)-৩৯৩/২৩ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ রহিম খান (৫১), সদস্য নং-৪০৩ পিতা- বিরম খান, গ্রাম- নাগদা (বিরম খান বাড়ী), ডাকঘর- খাদেরগাঁও -৩৬৪০ থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট