1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুরে দিনমজুরদের জামায়াতের পক্ষ থেকে অটোরিকশা উপহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি ॥ মানুষ মানুষের জন্য এই মানবিক বার্তা যেন বাস্তব রূপ পেল চাঁদপুরের সদরের বালিয়ায় এলাকায়।  কর্মহীন ও অসহায় দিনমজুরদের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে কর্মস্থান প্রকল্পের আওতায় দুজন দিনমজুরকে দুটি অটোরিকশা উপহার দিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের  ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এ কর্মস্থান প্রকল্পের উদ্বোধন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।তিনি বক্তব্যে বলেন, দেশে বেকারত্ব এখন একটি বড় সামাজিক সমস্যা। ইসলামী সমাজব্যবস্থা এমন এক কল্যাণভিত্তিক ব্যবস্থা যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা হয়। জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করছে।  এই প্রকল্প তারই বাস্তব উদাহরণ। সমাজের হতদরিদ্র, কর্মহীন ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা একসাথে কাজ করছি।এরপর এক হৃদয়গ্রাহী মুহূর্তে কর্মহীন দুই দিনমজুর সোলেমান শেখ ও শফিকুর রহমানের হাতে তুলে দেওয়া হয় নতুন দুটি অটোরিকশার চাবি। চাবি হাতে পেয়ে চোখে আনন্দাশ্রু নিয়ে তারা বলেন, আজ আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। জামায়াতে ইসলামী আমাদের জীবনে আলো জ্বেলেছে।সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইয়াসিন পাটোয়ারী, হাফেজ ওবায়দুল্লাহ, সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট