1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

কচুয়ার সাচারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা যুবদলের গৌরব, সাফল্যে ও সংগ্রামের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, লিফলেট বিতরন ও আলোচনা সভা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার কচুয়া উপজেলা যুবদেলর আয়োজনে সাচার বাজারে আলোচনা সভা, বনার্ঢ্য র‌্যালী ও ৩১ দফার লিফলেট বিতরন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুস সালাম শান্ত’র সভাপতিত্বে ও সাচার ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সোহেল রানা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা উত্তর বিএনপি’র সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপি’র সিনি. সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনি.সহ-সভাপতি মো.মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি সফিকুল ইসলাম সবু ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ব্যাপারী প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল ও সহযোগী সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন লিটন, জিয়াউর রহমান জাহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, সাচার ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ডা: সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলম প্রধান,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট