1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুরে অবৈধ পলিথিন বিরোধী অভিযান দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন  বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
২ নভেম্বর রবিবার, পরিবেশ অধিদপ্তর, চাদপুঁর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, চাঁদপুর -এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর জেলার বাবুরহাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ফখরউদ্দীন(৪০) নামক ১ দোকানীর দোকান থেকে প্রায় ৫৩ কেজি ( তিপ্পান্ন ) কেজি ও বিল্লাল পাটোয়ারী(৪৫) নামক এক দোকানীর দোকান থেকে ৯৪ (চুরানব্বই) কেজি, সর্বমোট ১৪৭(একশত সাতচল্লিশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে দুই দোকানীকে ১০ হাজার টাকা(দশ হাজার ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । জেলা প্রশাসন, চাঁদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুস শাহাদাত ফাহিম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্হিত ছিলেন। কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট