1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

দেড় হাজার বাইক নিয়ে চাঁদপুরে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে


বিশেষ প্রতিনিধি ॥
দেড় সহস্রাধিক বাইকে নেতাকর্মীদের অংশগ্রহনে শোভা যাত্রা করেছে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ বাসস্ট্যাণ্ড থেকে এই শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বাইক ছাড়াও বিভিন্ন যানবাহনে এই নেতার সমর্থকরা অংশগ্রহন করে।
শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সংস সদস্য প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তারা কেউই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। সকলেই ব্যর্থ হয়েছে। সেইজন্য মানুষ এখন বিকল্প চিন্তা ভাবনা করছেন।তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একামত্র পরীক্ষিত দল। এদেশের মানুষের জানমাল হেফাজতসহ মানুষকে সুখ ও স্বাচ্ছন্দে নিরাপদ জীন যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই এবারের নির্বাচনে মানুষ জামায়াত ইসলামীর প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মানুষ তাদের সমর্থন ব্যক্ত করছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনসহ সর্বত্রই জামায়াত ইসলামীর বিজয় হবেই।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারী মো. হারুন অর রশীদ, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান উপজেলা পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট