1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুর শহর ও বিভিন্ন ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহর গণসংযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দিনভর চাঁদপুর শহরে এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। পৌরসভার ১০নং ওয়ার্ড, ৭ ও ৮নং ওয়ার্ড এবং সদর উপজেলার কল্যাণপুর ও বালিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য কিছু এলাকায় তিনি গণসংযোগ করেন। ১০নং ওয়ার্ডের আদালত পাড়া, নতুন বাজার, হাজী মহসিন রোড, ৭ ও ৮নং ওয়ার্ডের কিছু এলাকায় এবং কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর, রালদিয়া, ময়দানখোলা এবং বালিয়া ইউনিয়নের উত্তর ইচলী এলাকায় গণসংযোগ করেন। এসব এলাকার ব্যবসায়ী, শ্রমিক,  আলেম ওলামা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং মোমবাতি মার্কায় ভোট চান।
এ সময় তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে, কেহ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না এটাই হচ্ছে প্রকৃত ধার্মিকের নীতি। ইসলামের শিক্ষাও তাই। আর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সংখ্যা গরিষ্ঠ ধর্মাবলম্বী মানুষদের। তাহলেই  আর কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় না। এই নীতি আদর্শে বিশ্বাসী হয়ে সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিয়ে শান্তি ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের সুযোগ দিতে তিনি সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট