1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

শাহরাস্তিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়ার আয়োজন

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব:

শাহরাস্তিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির পৌরসভা শাখা। শনিবার বিকেল বাদ আসর পৌরসভার স্থানীয় এক স্থানে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে শিবিরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

দোয়া আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিবিরের সভাপতি ইব্রাহিম খলীল, শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব, সেক্রেটারি শাহেদ আলী তাহমীদ, পৌর যুব ও ক্রীড়া সংসদের সভাপতি আবু হানিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব। তাঁর দ্রুত সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁরা চিকিৎসার জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং সকল মত–পার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়ার আহ্বান করেন।

দোয়া পরিচালনা করেন স্থানীয় এক আলেম। দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের পাশাপাশি দেশ–জাতির শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ সমাজে নৈতিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট