1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েম করতে চায় জামায়াত ——-মাও: বিল্লাল হোসাইন মিয়াজী

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার বিকালে ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। জামায়াত একটি মজলুম দল, এ দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ এমন কোনো নির্মমতা নাই এ দলের কর্মী ও নেতাদের ওপর চালায়নি। আজ মজলুম সংগঠনটি এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতীকে পরিণত হয়েছে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা একটি সমাজ কায়েম করাই এই কাফেলার উদ্দেশ্য।

সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমীর জামিরুল ইসলাম বি,এস,সির সভাপতিত্বে ও সেক্রেটারি আলী আকবর রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জামায়াত নেতা মাওলানা আকরাম হোছাইন, মাওলানা আবু হানিফ, মাওলানা আলী আহম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা আধুনিক উপজেলা বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করার করার আহবান জানান অনুষ্ঠান শেষে এমপি প্রার্থী বিল্লাল মিয়াজী জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ শরিফুল ইসলাম হাদীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

ক্যাপশন: ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন চাঁদপুর-৪ আসনের দাড়িপাল্লার এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট