1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

হাইমচরের আলগী বাজারে স্বতঃস্ফূর্ত গণসংযোগ ‘তরিকতপন্থীরা এবার একজোট, মোমবাতিতে দিবো ভোট

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

‘আমরা তরিকতপন্থী, আমরা সুন্নী। আমরা পীর আউলিয়ার অনুসারী। এবার আমরা একজোট। আমাদের ভোট এবার সুন্নী জোটের মার্কা মোমবাতি মার্কায় দিবো।’
হাইমচরের তরিকতপন্থী আপামর সুন্নী জনতা এভাবেই নিজেদের অভিব্যক্তি প্রকাশ করলেন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহকে কাছে পেয়ে তরিকতপন্থী সুফিবাদী মানুষগুলো এভাবেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
মোমবাতির প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) হাইমচর উপজেলার আলগী বাজারে গণসংযোগ করেন। এই গণসংযোগ স্বতঃস্ফূর্ত গণসংযোগে রূপ নেয়। দলীয় নেতা-কর্মী ছাড়াও প্রায় অর্ধশত সাধারণ মুসল্লি গণসংযোগে অংশ নেন। দুপুর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত বিরতিহীনভাবে গণসংযোগ চলে। এসময় বাজারের সহস্রাধিক দোকানের প্রত্যেক দোকানে প্রার্থী আহসান উল্লাহ সশরীরে গিয়ে মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন। আছর নামাজ আদায় করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। নামাজের পর তিনি মসজিদের মুসল্লিদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে আলগী বাজার আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা জিল্লুর রহমান ফারুকীর সাথে সাক্ষাৎ হয় এবং তাঁর সাথে আন্তরিকতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় হয়। প্রার্থী আহসান উল্লাহ তাঁর কাছে দোয়া চান।
গণসংযোগে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, ইসলামী ফ্রন্ট চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাবু, সদর উপজেলার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।
মাগরিব নামাজের পর ছারছীনা দরবার শরীফের খানকা শরীফে তালিমি জলছায় উপস্থিত হন প্রার্থী আহসান উল্লাহ। তিনি সেখানে উপস্থিত জমইয়াতে হিযবুল্লাহর সকল দ্বীনি ভাইয়ের কাছে সালাম দিয়ে মোমবাতি মার্কার জন্য দোয়া চান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট