1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

সদর-হাইমচরের দাঁড়িপাল্লার পেষ্টুন ও ব্যানার নিজেই অপসারণে এড. শাহজাহান মিয়া

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার পেষ্টুন ও ব্যানার এমপি পদপ্রার্থী নিজেই অপসারণ করছেন এডভোকেট শাহজাহান মিয়া।
শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ড থেকে বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই উপস্থিত হয়ে অপসারণ করা শুরু করেন দাঁড়ি পাল্লার এই প্রার্থী। এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন, আমরা দেশের আইন ও নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক ও নির্বাচনী আচরণবিধি মান্য করে সদর-হাইমচর এলকার সব ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের আমিরে জামায়াতের এই নির্দেশ দিয়েছেন। আমরা তা যথাযথ ভাবে পালন করছি। সকল নেতাকর্মীকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর ও হাইমচর উপজেলা এলাকার সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে আইন-শৃঙ্খলা ও কর্তব্যবোধ মেনে চলতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা ফারুকুল ইসলাম, মাও: কবির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট