1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

সরকার কতোটা নিরপেক্ষ তা বুঝা যাবে ঢাকা-চট্টগ্রামে খুন ও হত্যাচেষ্টার রহস্য উদঘাটনে কতোটা আন্তরিক

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকায় সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা, কুষ্টিয়া-১ আসনে মোমবাতি প্রার্থীর ছেলেকে হত্যা এবং চট্টগ্রামে সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই সভা। জেলা ইসলামী ফ্রন্ট অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী আহসান উল্লাহ ছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হুমায়ুন কবির, সদস্য মাওলানা আব্দুর রউফ খান, মাওলানা আব্দুল হান্নান নিজামী, কাজী মাসুদুর রহমান, মাওলানা হাসানুজ্জামান, মুহাম্মদ নবাব খান, মাওলানা নোমান আহমেদ, কাজী মানিক, মোহাম্মদ মাঈনুদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, তফসিল ঘোষণার পর আজকের এই সভাটি গুরুত্বপূর্ণ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের একজন নেতা-কর্মীও বসে থাকার সুযোগ নেই। মানুষের ঘরে ঘরে সুফি সুন্নী মুসলমানের মার্কা মোমবাতি মার্কার সালাম পৌঁছে দিতে হবে। সুফিবাদী শান্তিকামী মানুষগুলোর ভোট যেনো এবার বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীকে দেয়া হয় এই অনুরোধ সবাইকে করতে হবে। সভায় ঢাকা-৮ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলা এবং কুষ্টিয়া-১ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী মোহাম্মদ বদিরুজ্জামানের ছোট ছেলেকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে খুনি এবং হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সম্প্রতি এই তিনটি ঘটনাকে সরকার কীভাবে দেখে এবং কী খুনিদের ব্যাপারে কী ব্যবস্থা নেয় তার দ্বারাই প্রমাণ হবে বর্তমান সরকার কতটা নিরপেক্ষ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার কতোটা আন্তরিক, তা এসব ঘটনার কী ব্যবস্থা সরকার নেয় তার দ্বারাই স্পষ্ট হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট