1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচনে জাহাঙ্গীর আলম নান্টু নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস: ফরিদগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ ) ফরিদগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৮২জন রেজিস্টেশন করেন এবং ১৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে ছাতা প্রতীকে ১০৭ ভোট পেয়ে সভাপতি পদে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু নির্বাচিত হন। নির্বাচনে অংশ নেয়া অপর প্রার্থী উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক চেয়ার প্রতীকে আব্দুল খালেক পাটওয়ারী পেয়েছেন ৬৮ ভোট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি নুরু নবী মানিক, সদস্য মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহম্মেদ খান। বিকাল সাড়ে তিনটায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম ফলাফল ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট