1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুরে পাউবোর নির্মাণ কাজ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের ৮ কোটি টাকার ফেরো সিমেন্ট স্ল্যাব নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ উঠেছে। যারা বিষয়টি নিয়ে প্রচারনায় নেমেছেন তারা যথাযথ তথ্য না দিয়ে ব্যাক্তিকে আক্রমণ করেছেন। এই বিষয়ে জাহাঙ্গীর হোসেন নামে উপ-সহকারী প্রকৌশলী তথ্য বিভ্রান্তি এবং বিষয়টি ভিত্তিহীন বলে গণমাধ্যমে অবহিত করেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, মূলত টেন্ডার বঞ্চিত একটি অসাধু ঠিকাদার চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়েছে। ঘটনাস্থল নিয়ে বিভ্রান্তি ও প্রকৃত সত্য হচ্ছে-গত কয়েকদিন ধরে দাবি করা হচ্ছিল যে, মতলব উত্তরের ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাউবোর প্রকল্পের স্ল্যাব নির্মাণে অনিয়ম হচ্ছে।

এই বিষয়ে সরেজমিনে পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, ফরাজীকান্দি মাঠে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্পের কাজই চলমান নেই। পাউবোর যে ৮ কোটি টাকার প্রকল্পের কথা বলা হচ্ছে, তার অবস্থান ফরাজীকান্দি থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে মতলবের কালীপুর এলাকায়। একটি দূরবর্তী স্থানের ব্যক্তিগত কর্মকাণ্ডকে সরকারি বড় প্রকল্পের সাথে গুলিয়ে ফেলে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
ফরাজীকান্দি মাঠে যে স্ল্যাবগুলো তৈরি হতে দেখা গেছে, সেগুলো কোনো সরকারি প্রকল্পের অংশ নয়। অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারের উদ্ধৃত কাঁচামাল ব্যবহার করে আজিজ নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে কিছু স্ল্যাব তৈরি করেছেন। যেহেতু এটি কোনো সরকারি বরাদ্দ বা টেন্ডারের কাজ নয় এবং স্থানটি পাউবোর অধিগ্রহণকৃত নয়, তাই এই বিষয়ে দাপ্তরিক অনুমোদনের কোনো বাধ্যবাধকতা ছিল না। পাউবো কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দশ গ্রাম পানি ব্যবস্থাপনা দলের সভাপতি ইয়াসিন মোল্লা এবং স্থানীয় বিএনপির নেতা গনি তপদার স্পষ্টভাবে জানিয়েছেন এখানে বর্তমানে পাউবোর কোনো কাজ চলছে না। এখলাছপুর শাখার ফেরোসিমেন্টের কাজ অনেক আগেই শেষ হয়েছে। যদি সরকারি কোনো কাজ চলতো, তবে স্থানীয় তদারকি কমিটির সভাপতি হিসেবে আমরা অবশ্যই জানতাম। এটি কেবলই কুচক্রি মহলের অপপ্রচার।

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী তদন্ত সাপেক্ষে জানিয়েছেন, ফরাজীকান্দিতে স্ল্যাব নির্মাণের সাথে পাউবোর বা ৮ কোটি টাকার প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এবিষয় ঠিকাদারি প্রতিষ্ঠান আমির এন্ড কোং এর সাথে যোগাযোগ করা হলে তারা জানায় ফরাজিকান্দি এলাকায় তাদের কোনো কাজ চলমান নেই এবং প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন এর সাথে আমাদের কাজের কোনো সম্পৃক্ততা নেই।

তারা আরো বলেন, প্রকৌশলী যদি কোন কাজে সঠিকভাবে তাদারকি করে তাহলে তাদের উপরে আঘাত করা হয় যার উৎকৃষ্ট উদাহরণ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে ঠিকাদার কর্তৃক বাঁশ দিয়ে পেটানো। সুতরাং কারো ব্যক্তি স্বার্থের আঘাত ঘটলেই সে অফিসের বিরুদ্ধে লেগে যায়।

এদিকে উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনের বদলিকে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই। নথিপত্র বলছে, তার বদলি একটি নিয়মিত সরকারি প্রশাসনিক প্রক্রিয়া।

এ বিষয়ে তিনি বলেন, আমার আওতাধীন ফেরোসিমেন্ট সিট তৈরির কাজ গত বছর নভেম্বরে শেষ হয়েছে এবং আমার বিরুদ্ধে আনীত অভিযোগ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। অসাধু ঠিকাদার চক্র অনৈতিক সুবিধা না পেয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে এই মিথ্যার আশ্রয় নিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট