
নারায়ন রবিদাস:
ফরিদগঞ্জে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন(২০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার ( মে-২০২৬) রাতে উপজেলার সুবিদপুর পুর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গাজী বাড়িতে এঘটনা ঘটে। মারুফ ওই এলাকার মো. শফিক মিয়ার ছেলে। সে দুই-তিন বছর যাবত বৈদ্যুতিক কাজসহ বিভিন্ন মেকানিকের কাজ করতো।
জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের গাজী বাড়িতে মারুফ হোসেন গত তিনদিন যাবত একটি নির্মাণাধীন বসত ঘরের ওয়ারিং-এর কাজ করতো। শনিবার রাত নয়টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববতর্ী হাজিগঞ্জ উপজেলার রয়েল (প্রাইভেট) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মারুফের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।