1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উয়ারুকের খোদ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের মৃত্যু উয়ারুক বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত সড়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী

উয়ারুক বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত সড়ক

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজি,
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৯ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশে নির্মিত অবৈধ দোকানপাট, টিনশেড ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। এতে বাজার এলাকায় যান চলাচলে স্বস্তি ফিরে আসে এবং পথচারীদের ভোগান্তিও কমে আসে।
অভিযান পরিচালনা করেন হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইউনুস আলী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সওজের জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় সড়ক সংকুচিত হয়ে পড়ে। ফলে বাজার এলাকায় যানজটের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছিল। পরে সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট