1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

শাহরাস্তি ব্যুরো:
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে আজ রবিবার (১২ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয় ও স্বপন কর্মকার মিঠুন, কার্য নির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, ফয়েজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল শিহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সদস্য হাসানুজ্জামান, মাহবুব আলম, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, মাহমুদুল হাসান প্রমুখ।
সভা শেষে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং প্রেসক্লাবের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট