1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই —— মোঃ ফয়সাল খন্দকার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দিপু সরকার :
“মাদক ছাড়ো, খেলা ধরো—সুস্থ একটা সমাজ গড়ো” এই স্লোগান সামনে রেখে চাঁদপুরের মতলব পৌরসভার নার্সারি মাঠে অনুষ্ঠিত হলো নার্সারি মাঠ মিনি-বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ব্যাচ-২০২৩ শক্তিশালী ব্যাচ-২০২৭-কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আল-আমিন প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক মতলব পৌর যুবদল ও মোঃ ফয়সাল খন্দকার, সদস্য, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।

এছাড়াও উপস্থিত ছিলেন সালাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক, মতলব পৌর শ্রমিক দল; মোঃ মহিন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল; ফয়সাল খান, নবির হোসেনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলমাছ প্রধান, ক্রীড়া সম্পাদক, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি। খেলার ধারাভাষ্য প্রদান করেন মোঃ ফয়সাল আহমেদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ সোহেল রানা।

বিশেষ অতিথির বক্তব্যে ফয়সাল খন্দকার বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠে রাজনীতি করবেন না, খেলাধুলা মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট