1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

মৈশাদী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ভিডব্লিউবি এর ১০৪ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মৈশাদী ইউনিয়ন পরিষদে বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়।

চাল বিতরণে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন রনি, চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি মোঃ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান স্বপন, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ শরীফ সরদার, ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ মানিক গাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট