1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৈশাদীতে চেয়ারম্যান পদে ৫, সদস্য পদে ৩৩ বিএনপির সমর্থন প্রত্যাশী

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন পেতে চেয়ারম্যান পদে ৫ জন এবং ইউপি সদস্য পদে ৩৩ জন প্রার্থী সমর্থন প্রত্যাশা করেছেন। এ উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মৈশাদী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মোঃ খায়রুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল মজুমদার, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান বাবলু, সদস্য সচিব,  জিএম শাহীন বেপারী, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীরা তাদের বায়োডাটা জমা দেন। চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশীরা হলেন, মৈশাদী ইউনিয়নেে সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি,

মোঃ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান, আবু জাফর সালেহ অলি পাটওয়ারী, চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি,

মুহাম্মাদ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি  মোঃ মাহাবুবুর রহমান স্বপন ও মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক,

ইমরান খান ইমু।

ইউপি সদস্য পদে ১নং ওয়ার্ডে সমর্থন প্রত্যাশীরা হলেন, আঃ মজিদ মৃধা, মোঃ হাকিম গাজী ও মোঃ জসিম গাজী। ২নং ওয়ার্ডে,মোঃ কালাম বেপারি ও মোঃ মোবারক গাজী। ৩নং ওয়ার্ডে,মোঃ রুবেল আহমেদ বাবু, আবুল কাশেম বেপারী, মোঃ মহাসিন খান, মোঃ মাসুদ চৌধুরী, মোঃ সহিদ গাজী ও মোঃ জাকির হোসেন মিজি।

৪নং ওয়ার্ডে,মোঃ লিটন খান ভুট্টু, মোঃ জসিম উদ্দিন খান, মোঃ মানিক গাজী ও মোঃ সোলেমান গাজী। ৫নং ওয়ার্ডে মোঃ খোকন বেপারি, মোঃ শাহাজান রাজা, মোঃ আকবর রাজা, মোঃ আরিফ বেপারী ও মোঃ সাহাদাত বেপারি। ৬নং ওয়ার্ডে মোঃ আমির হোসেন গাজী ও মোঃ দেলোয়ার সরদার।

৭নং ওয়ার্ডে মোঃ জাকির খান রানা ও মোঃ বারেক খান। ৮নং ওয়ার্ডে মোঃ বিল্লাল খান ও মোঃ জাকির হোসেন মুন্সি। ৯নং ওয়ার্ডে মোঃ হোসেন সরকার ও মোঃ শরীফ বেপারি।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ইভা আকতার ও রহিমা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে নিলুফা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আয়েশা বেগম ও কাজল বেগম বিএনপির সমর্থন প্রত্যাশী হিসেবে বায়োডাটা জমা দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থন প্রত্যাশীদের এ তৎপরতায় মৈশাদী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট