1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি॥ চাঁদপুরে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্সের আবেদন ছাড়াই কেক-বিস্কুট উৎপাদন ও বাজারজাত করায় একটি বেকারি মালিমকে ৫০ হাজার টাকা এবং পরিমাপে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার ও অকটেনে ৪১০ মিলিলিটার কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই দিন সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই আইন ও ওজন এবং পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে জানানো হয়, চাঁদপুর সদরের মায়ের দোয়া বেকারি বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স গ্রহণের আবেদন না করেই কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, বাবুরহাট এলাকার শারমিন ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন সরবরাহের পরিমাপ যাচাই করে অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির একটি ডিজেল ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার জ্বালানি সরবরাহে যথাক্রমে ৩৪০ মিলিলিটার ও ৪১০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।
জনস্বার্থে মানহীন পণ্য উৎপাদন ও বিক্রয় এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে জানানো হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট