1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মতলব পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বছরের জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল—‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’। প্রতিপাদ্যের আলোকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট