1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

লোহাগাড়ায় ট্রাকচাপায় কচুয়ার দুই বন্ধুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি ॥ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

নিহতরা হলেন-কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) এবং একই গ্রামের অটোরিকশাচালক মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার ভোরে মাহি ও তাওহীদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। লোহাগাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত দুই তরুণ শৈশব থেকেই একই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন। তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিনের সেই বন্ধুত্বের পরিণতিও হলো একই সঙ্গে-একই দুর্ঘটনায় প্রাণ হারিয়ে।

স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে এলাকার একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাঁর সহযোগিতায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ এলাকায় আনার ব্যবস্থা করা হবে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই তরুণের এমন আকস্মিক মৃত্যু স্বজন ও পরিচিতজনদের কেউই সহজে মেনে নিতে পারছেন না। তাদের মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো তথ্য জানানো হয়নি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট