1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি: ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে সচেতনতামূলক রোডশো বের করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের হেলমেট পরার ওপর গুরুত্ব দেন। তিনি অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, গতির চেয়ে জীবনের মূল্য বেশি।

জেলা প্রশাসক বলেন, সড়ক নিরাপদ রাখতে সচেতনতা, নিয়মানুবর্তিতা ও ট্রাফিক আইন মেনে চলা জরুরি। তাঁর বক্তব্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনা শুধু একজনের প্রাণহানি ঘটায় না, পুরো পরিবারকেও সংকটে ফেলে। তিনি বাস ও অন্যান্য যানবাহনে বয়স্ক যাত্রীদের সঙ্গে তরুণদের ভালো আচরণ এবং সড়ক নিরাপত্তায় মালিক, চালক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলেন।

বিআরটিএ চাঁদপুর সার্কেলের উচ্চমান সহকারী এমদাদুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমানসহ অন্যরা।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অভিজ্ঞ ড্রাইভারদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট