1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ফরিদগঞ্জে বিএনপির র‍্যালিতে যাওয়ায় যুবদল নেতাকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে আঃ আজিজ (৪০) নামে এক যুবদল নেতাকে মারধর, দোকানে ভাঙচুর ও ক্যাশ থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজারে তার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আঃ আজিজ ধানুয়া গ্রামের চুকানি বাড়ির আঃ রব খাঁনের ছেলে। তিনি ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এ ঘটনায় মুনছুর আহম্মেদ (৫০), তুহিন খাঁন (৩২), স্বপন (৪২) ও শুভ (১৯)সহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, ঘটনার আগে থেকেই অভিযুক্তরা তার দোকানের সামনে এসে বিএনপির নেত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং র‍্যালিতে অংশ নিলে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি তিনি দলের সিনিয়র নেতাকর্মীদের জানান।
অভিযোগ অনুযায়ী, ১ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দোকানে প্রবেশ করে র‍্যালিতে অংশ নেওয়ার কারণ জানতে চান।

একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি এবং লাঠি ও লোহার রড দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ১ নং অভিযুক্ত ডান চোখে ঘুষি মারায় চোখে গুরুতর জখম হয়েছে।

এ ছাড়াও অভিযুক্ত গলা টিপে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং এসময় দোকানের ক্যাশে থাকা ২৮ হাজার ৫০০ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আঃ আজিজ।

একই সময় দোকানের মালামাল তছনছ করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান,অভিযোগটি তদন্ত চলছে, ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট