1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না – ওসি মোঃ ফয়েজ আহমেদ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর  সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ। তিনি বক্তব্যে বলেন,  মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য প্রতিটা পরিবার ও যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, বাগাদী ইউনিয়নের কোন বিএনপি নেতা এ পর্যন্ত  আমার কাছে মাদক ব্যবসায়ীকে ছাড়ার জন্য তদবির করেন না। এই ইউনিয়নের মাদক নির্মূলে আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।  মানুষ অপরাধ করলে পুলিশ তাকে আটক করতে পারবে, কিন্তু কাউকে জেল বা সাজা দেওয়ার কাজ পুলিশের নয়। অনেক সময় আমরা খবর পাওয়ার সাথে সাথে আসতে পারি না, আসতে একটু দেরি হয়।
আপনারা অপরাধীকে আটকে রেখে প্রয়োজনে  ভিডিও করে রাখবেন, আমরা এসে অপরাধীকে আটক করে থানায় নিয়ে যাব। প্রতি ৬ হাজার লোকের জন্য একজন পুলিশ। আমাদের জনবল সংকট আছে। আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলেই আমরা মাদক, ইভটিজিং সহ সামাজিক অপরাধগুলো সমাজ থেকে দূর করতে পারবো।
বিট পুলিশিং ও চাঁদপুর সদর মডেল থানার এস আই মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদর থানা  বিএনপি’র যুগ্ম সম্পাদক পীরজাদা মো. বরকত ঊল্লাহ খানের পরিচালনায় বক্তব্য রাখেন
 চাঁদপুর জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নুর, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মনির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, ইউপি সদস্য গিয়াস উদ্দিন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ ঊল্লাহ খান।, মুফতি শাহজাহান, পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম মিয়াজী।
আলোচনা সভা শেষে একটি মাদক বিরোধী র‌্যালি বের হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট