1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদের স্মরণসভা ও দোয়া

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৫৫নং শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদ স্যারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মরহুমের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানারা আক্তার সুমি, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম খান, সহ-সভাপতি ও বিদ্যুৎসাহী ইমরান খান ইমু উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিএনপির যুগ্ম সাধারণসম্পাদক  মফিজুর রহমান মুকুল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন খান পিন্টু এবং জিলানি কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম মুরাদ।

অনুষ্ঠানে ৬নং মৈশাদী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদ স্যারের কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে মহান আল্লাহর কাছে মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদ স্যারকে জান্নাত নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট