1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন

শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ৬ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং মাদক মামলা সংক্রান্ত ২ জনসহ মোট ৯ আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই (নিঃ) মনিরুল হক, এএসআই (নিঃ) বাবুল হোসেন ও এএসআই (নিঃ) আলমগীর কবিরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে জিআর-১১৪/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ আব্দুল আজিজ, বাবুল হোসেন, সাং-আলীপুর (পালের বাড়ী), মোঃ হুমায়ুন কবির প্রকাশ দুলাল, সর্বসাং-আলীপুর, টামটা দক্ষিণ ইউপি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জিআর-১৮২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ মিশন (২০), আরাফাত হোসেন (২৩) ও মোবারক হোসেন, সর্বসাং-শেনগাঁও, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং মাদক মামলা সংক্রান্ত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট