1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

হাজীগঞ্জে ডাকাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় ইটভাটা শ্রমিক নিহত

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে ডাকাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় ইটভাটা শ্রমিক নিহত

হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী বাল্কহেডের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের আতিক শাহ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় রাজু আহমেদের মালিকানাধীন ‘আতিক শাহ ব্রিকফিল্ডে’ মাটি কাটার কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে ডাকাতিয়া নদী দিয়ে একটি সিমেন্টবাহী বাল্কহেড যাওয়ার সময় আতিক শাহ ব্রিকফিল্ডের মাটিবাহী একটি নৌকার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইটভাটার শ্রমিকদের বহনকারী নৌকাটি দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায়। নৌকায় থাকা শ্রমিকেরা নদীতে পড়ে গেলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর পুলিশকে না জানিয়ে তাড়াহুড়ো করে নিহতের মরদেহ সাতক্ষীরায় পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে ব্রিকফিল্ডের মালিক রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ তার নিজ জেলা সাতক্ষীরায় স্বজনদের কাছে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট