1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

মতলব দক্ষিণে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস ও শোভা সংগীতায়নের রূপালী জয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ১৪৩৩ বঙ্গাব্দ এবং স্থানীয় সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘শোভা সংগীতায়ন’-এর ২৫ বছর পূর্তি (রূপালী জয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অবদান, সংগীতচেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির সংস্কৃতির দুই ধ্রুবতারা। তাঁদের সাহিত্য, সংগীত ও দর্শন যুগে যুগে বাঙালির চেতনাকে সমৃদ্ধ করেছে। তাঁদের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝেও মুক্তচিন্তা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা পর্ব শেষে শোভা সংগীতায়নের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ বিভিন্ন দলীয় পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। শিল্পীদের নান্দনিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। এছাড়া প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট