1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

মতলব সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ২ বাস জব্দ, ১টি ডাম্পিংয়ে 

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: মতলব – গৌরীপুর পেন্নাই সড়কে রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।মতলব কাজলী সিনেমা হলের নিকট পেন্নাই সড়কে অভিযান চালিয়ে জৈনপুর পরিবহন নামক দুরপাল্লার যাত্রীবাহী বাস জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। তারমধ্যে ১টি বাস চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এছাড়া বাইকসহ ৭টি যানবাহনে অভিযান চালিয়ে ৪২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা। এসময় চাঁদপুর বিআরটি এ কার্যালয়ের মটরযান পরিদর্শক মোঃ সেকান্দর এবং মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা বলেন, জৈনপুর এক্সপ্রেস নামক দুটি বাসের মধ্যে ১টির ফিটনেস না থাকায় চাঁদপুরে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয় এবং অপরটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়। এছাড়া বাইকসহ ৭ যানবাহনের লাইসেন্স না থাকায় অর্থদন্ড করা হয়।।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট