
৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর চাঁদপুর জেলা পর্যায়ের খেলায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মতলব দক্ষিণ উপজেলার প্রতিনিধিত্বকারী কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকারা। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের বাধা পেরিয়ে উভয় খেলায় ফাইনালে উঠেছে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের দুটি দল।
দিনভর প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকা দল দুটি। এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকারা।
এর আগে সকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকা দলের খেলোয়াড় ও অফিসিয়ালরা ফাইনালে জয়ের ধারা অব্যাহত রাখতে মতলববাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।