1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর রেজিস্ট্রেশন উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর রেজিস্ট্রেশন উদ্বোধন

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৭৫ বছর পূর্ণ করছে। ২০২৫ সাল পর্যন্ত সময়ের যেকোনো প্রাক্তন শিক্ষার্থী অনলাইনে অথবা সরাসরি বিদ্যালয়ে এসে নির্ধারিত ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিদ্যালয় চলাকালে প্রতিদিন অফিস কক্ষেও রেজিস্ট্রেশন করা যাবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান মজুমদার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির আয়োজনের বিস্তারিত রূপরেখা তুলে ধরে বক্তব্য দেন আহ্বায়ক অধ্যাপক ডা. নিজাম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব আনোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বেপারী ও মিরণ হোসাইন মিয়াজী।

সভায় আরও বক্তব্য দেন সমাজসেবক নজরুল ইসলাম, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, ব্যবসায়ী আলহাজ আসফাকুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান এ কে এম মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, শাহজালাল মজুমদার ও শিক্ষার্থী তাসনিম মাহমুদসহ অন্যরা।

শিক্ষক মোজাম্মেল হোসেন ও মাসুদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী শাহিদুল ইসলাম পবিত্র কোরআন তিলওয়াত করেন। জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট