1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা শরীফ হোসেন খান গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন এবং ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে দলটির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ব্যস্ততম গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে এসআই হুমায়ূন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট