1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওছমানিয়া কামিল মাদ্রাসা। ১৯২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকলেও মাঠের সমস্যা ও পর্যাপ্ত উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত ক্রীড়াচর্চা।

মাদ্রাসার শিক্ষার্থী ফয়সাল ও আশরাফুজ্জামান জানান, প্রতিষ্ঠানে একটি মাঠ থাকলেও সেটি সমতল নয়। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে কাদাময় হয়ে যায়। তাঁদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি নিয়মিত মাঠে গরু বেঁধে রাখায় প্রবেশপথ ও পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা দ্রুত মাঠ ভরাট ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করার দাবি জানান।

ছাত্রদের মধ্যে খেলাধুলার আগ্রহ থাকলেও ছাত্রীদের ক্ষেত্রে চিত্র ভিন্ন বলে জানান শিক্ষার্থী রেদোয়ান ও মাহবুব আলম। তাঁদের ভাষ্য, মেয়েরা খেলাধুলার চেয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি সক্রিয়। কয়েকজন ছাত্রী জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চার সুযোগ থাকলেও অভিভাবকদের মানসিকতা ও সামাজিক বাস্তবতার কারণে তাঁরা এতে পুরোপুরি যুক্ত হতে পারছেন না।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও সাঁতারের প্রতি আগ্রহ বেশি। উপজেলা পরিষদ থেকে কিছু ক্রীড়া সামগ্রী পাওয়া গেছে। বিষয়টির তদারকি করছেন সহকারী শিক্ষক (বিপিএড) মো. রফিকুল ইসলাম।

মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদ আল মাহাদী জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। প্রাতিষ্ঠানিকভাবে তাদের সবসময় উৎসাহ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট