
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মনিরুল হক ও এএসআই (নিঃ) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর-১৪২২/২৩ মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাকসুদ আলম শাহরাস্তি উপজেলার খনেশ্বর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম সামছুল হক। তার ডাকঘর মেহার, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।