1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

হাজীগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি: হাজীগঞ্জে একই দিনে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জস্থ মোল্লা বাড়িতে সামাদ (৫) এবং দুপুরে বাকিলা ইউনিয়নের মধ্য সন্না মোল্লা বাড়িতে মুজাহিদ (আড়াই বছর) মারা যায়। দুজনই নিজ নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছে।

নিহত সামাদ আলীগঞ্জের মামুন মোল্লার ছেলে। মুজাহিদ মধ্য সন্না মোল্লা বাড়ির হাবিব ও মারজান বেগম দম্পতির ছোট সন্তান।

সামাদের পারিবারিক সূত্র জানায়, সকাল আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য, দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মুজাহিদ। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে পুকুরে তার দেহ ভেসে উঠলে পরিবারের লোকজন দেখতে পান। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে শিশু দুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারগুলোর কোনো অভিযোগ না থাকায় স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট